নন্দীগ্রামে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গুলিসহ একটি বন্দুক ও চারজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন: জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার বমুনিয়া ফকিরপাড়ার লাল মিয়া ও নগর রাজারামপুর গ্রামের নুর হোসেন, গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের জহুরুল ইসলাম এবং নাটোরের পোটিয়াপাড়া গ্রামের লাবলু মিয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।