নন্দীগ্রামে ব্যবসায়ী হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ইউসুফ আলীকে হত্যার ঘটনায় করা মামলায় আরও এক আসামিকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নন্দীগ্রাম পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান (২৮)।এদিকে গণপিটুনিতে নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান নিহত হওয়ার ঘটনায় তাঁর ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে রোববার নন্দীগ্রাম থানায় মামলা করেছেন। এই মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ওমরপুর হাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার ছুরিকাঘাতে ব্যবসায়ী ইউছুফ আলী নিহত হন। ক্ষুব্ধ জনতার পিটুনিতে মারা যান স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান।