নন্দীগ্রামে সাংবাদিককে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ গতকাল বুধবার এক সাংবাদিককে মারধর করেছেন বলে জানা গেছে। মারধরে আহত নাজমুল হুদা মানবজমিন-এর নন্দীগ্রাম প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। চেয়ারম্যান রেজাউল একই সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে কয়েক দিন আগে প্রকাশ হওয়া একটি প্রতিবেদন নিয়ে রেজাউলের সঙ্গে নাজমুলের বাকবিতণ্ডার একপর্যায়ে রেজাউল নাজমুলকে ঘুষি মারেন। এতে নাজমুলের নাক ফেটে রক্ত বের হয়। নাজমুল জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ লেখায় তিনি তাঁকে মারধর করেন। তবে চেয়ারম্যান রেজাউল আশরাফ মারধরের কথা অস্বীকার করেন।