নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন-এমপিও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নন-এমপিও নিম্নমাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, দেশের ১ হাজার ৩৩৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করছে। কিন্তু নন-এমপিও থাকায় শিক্ষক-কর্মচারীরা হতাশাগ্রস্ত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর পরিপত্রে অনুমোদিত নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করায় শিক্ষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এসব শিক্ষক-কর্মচারীকে বেতন-ভাতা দিয়ে শিক্ষাবান্ধব আরেকটি জনকল্যাণমূলক কাজ করবে বলে তাঁরা আশা করছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতা।