নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতাসংক্রান্ত প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা সরকার দেবে না উল্লেখ করা ২০১১ সালের প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
নন-এমপিও ৪৪ জন শিক্ষকের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রুল দেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নন-এমপিও এই শিক্ষকদের বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, রাজশাহী, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ নয়জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।