নন-ক্যাডার চাকরির দাবিতে বিসিএস উত্তীর্ণদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন-ক্যাডার পদে চাকরির দাবিতে গতকাল রোববার দুপুরে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন করেছেন ৩৩তম বিসিএস উত্তীর্ণরা।
মানববন্ধনের আয়োজকদের একজন মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের দুই লাখ ২৯ হাজার পদ শূন্য। এর মধ্যে বর্তমানে ১২ হাজার প্রথম শ্রেণি এবং ৪২ হাজার দ্বিতীয় শ্রেণির পদ শূন্য। প্রধানমন্ত্রী দ্রুত নিয়োগের জন্য নির্দেশনাও দিয়েছেন।