নন-ক্যাডার পদে ১৯৬ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাঁরা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থায় নিয়োগ পাবেন। গতকাল বুধবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সবচেয়ে বেশি ৩৭ জনকে সুপারিশ করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের অধীন সমাজসেবা কর্মকর্তা বা সমপর্যায়ের পদে। ২৭ জনকে সুপারিশ করা হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সহকারী পরিচালক পদে। ১৫ জনকে সুপারিশ করা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক পদে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে সুপারিশ করা হয়েছে ১৩ জনকে। বাকিদের অন্যান্য সংস্থায় বিভিন্ন পদের জন্য সুপারিশ করা হয়েছে।