নন-ক্যাডার পদের জন্য আবেদনপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার জন্য ক্যাডার পদে সুপারিশ করা যায়নি এমন প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবারই প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
১৫ নভেম্বর প্রথম আলোয় ‘৩৫তম বিসিএসে নন-ক্যাডার পদ: তিন মাস পরও আবেদনপত্র নেওয়া শুরু হয়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেছেন, ২০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ জন্য টেলিটক থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস (খুদে বার্তা) যাবে। ৮ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে যাঁরা আবেদন করতে পারবেন না, তাঁদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।