নন-ফিকশন বইমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নন-ফিকশন বইমেলা’। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মেলার উদ্বোধন করেন।
ব্যবসায় শিক্ষা অনুষদ ও দৈনিক বণিক বার্তা যৌথভাবে এই মেলার আয়োজন করে। বইমেলায় অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মাওলা ব্রাদার্স, ঐতিহ্য, পাঠক সমাবেশ, অবসর, শ্রাবণ, প্রথমা, সংহতি প্রকাশনী, বাংলা একাডেমিসহ ১৯টি খ্যাতিমান প্রকাশনা সংস্থা এবং তিনটি বেসরকারি ব্যাংক ও গবেষণা সংস্থা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।