নবকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উদ্যাপন হবে কাল শনিবার। এ উপলক্ষে বিদ্যালয়সংলগ্ন মাঠে কাল দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন কমিটি’।
বিদ্যালয় সূত্র জানায়, সকাল আটটায় ইনস্টিটিউশনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলন, বেলুন ও ১০০ পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। পরে বেলা তিনটায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, সন্ধ্যা পৌনে ছয়টায় ইনস্টিটিউশনের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে নয়টায় আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক খালেদা একরাম এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। সভাপতিত্ব করবেন শতবর্ষ পূর্তি উদ্যাপন কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।