নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে এবং বিরোধী দলের হরতালের প্রতিবাদে নগরে মিছিল-সমাবেশ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা।
গতকাল সোমবার সকালে নগরের দেওয়ানহাট এলাকায় মিছিল শেষে সমাবেশ করেন তাঁরা।
বক্তারা বলেন, অযোগ্য লোকদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। চাঁদাবাজ, মাস্তানেরা এই কমিটিতে রয়েছে। নবগঠিত কমিটি বাতিল করা না হলে রাজপথে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। ছাত্রলীগের যোগ্য নেতৃত্ব না থাকলে হরতাল ও নৈরাজ্য মোকাবিলা কঠিন হয়ে যাবে বলে বক্তারা মন্তব্য করেন। মেজবাহ উদ্দিন মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইয়াছির আরাফাত, আবু তাহের, কাউসার বিন ইসলাম প্রমুখ।