নবজাতকটি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারা গেছে নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের পেছনে একটি গাছের নিচের ছোট গর্ত থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি। শনিবার রাত ১১টায় তার মৃত্যু হয়। গতকাল রোববার জানাজার পর শিশুটিকে শহরের পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার মধ্যরাতে ওই নবজাতককে উদ্ধার করা হয়। ওই গর্তে কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে যায়। উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা এবং দুধের ব্যবস্থা করে।