নবজাতকসহ তিন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌর এলাকার একটি খাল থেকে গতকাল রোববার এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা গ্রাম থেকে এক তরুণ এবং যশোরের কেশবপুর উপজেলার মাছের একটি ঘের থেকে এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাউফল (পটুয়াখালী): স্থানীয় লোকজন গতকাল দুপুরে বাউফল পৌরসভার কলেজ সড়ক এলাকার একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখে থেকে থানায় খবর দেয়। বেলা দেড়টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদপুর: এলাকাবাসী গত শনিবার রাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নগরকান্দা গ্রামের আতিয়ার মুন্সীর ছেলে ইমদাদুল হাসানের (২৩) লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। রাত নয়টার দিকে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। কেশবপুর (যশোর): উপজেলার চুকনগর-নওয়াপাড়া সড়কের কাটাখালী বাজারের পাশে একটি মাছের ঘেরের পানিতে শনিবার সন্ধ্যায় একটি বস্তা ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। কেশবপুর থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে এসে পানি থেকে বস্তা উদ্ধার করে এর মধ্যে এক তরুণীর লাশ দেখতে পায়।