নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা
গত ১০ আগস্ট ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

আলোচনা
আব্দুল কাইয়ুম: আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য নীতিনির্ধারণী পর্যায়ে থেকে যেন নবজাতকের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হয়, তা নিশ্চিত করা। আমরা বিভিন্ন বিষয়ে গোলটেবিল আলোচনা করে থাকি, যেন সমাজে সচেতনতা তৈরি হয়।
আজ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত আছেন। তাঁরা এ বিষয়ে আলোচনা করবেন। মায়ের গর্ভ থেকেই নবজাতকের পরিচর্যা শুরু হওয়া জরুরি। এ ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য যত ভালো থাকবে, মা যত পুষ্টি পাবেন, গর্ভজাত সন্তান তত ভালো থাকবে। আলোচনায় এসব বিষয় আসবে। এখন সূচনা বক্তব্য দেবেন জনাব জাহিদ মালেক।
জাহিদ মালেক: স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। গর্ভাবস্থায় মায়েদের কী প্রয়োজন, এটা নিয়ে তাঁদের পরামর্শ–সহায়তা প্রয়োজন। মায়েদের গর্ভের আগে গর্ভকালীন ও গর্ভের পরে সেবা অত্যন্ত জরুরি। এ সেবার ওপর মা ও শিশুর মৃত্যু অনেকাংশে নির্ভর করে। আমাদের দক্ষ ডাক্তার, নার্স, বিশেষ করে মিডওয়াইফ প্রয়োজন।
মানসম্মত প্রসবের জন্য মানসম্মত প্রতিষ্ঠান ও সেবাকর্মী প্রয়োজন। আমাদের চার হাজার পরিবারকল্যাণ সেবাকেন্দ্র আছে। কিন্তু সব কটি ঠিকভাবে কাজ করছে না। প্রসবের সময় পরিবহন–সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ফ্রি অ্যাম্বুলেন্স-সেবা পাওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
দরিদ্র মানুষের আর্থিক সমস্যা থাকে। সরকার থেকে এ ক্ষেত্রে কিছু সহযোগিতা করার উদ্যোগ আছে। এখনো প্রায় ৬০ শতাংশ নারীর বাড়িতে প্রসব হয়। এটা কীভাবে কমানো যায়, এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। প্রায় ৫০ শতাংশ মেয়ের বাল্যবিবাহ হয়। মা ও শিশুর মৃত্যু রোধে এটা কমানো অত্যন্ত জরুরি।
সঠিক পুষ্টি, ভ্যাকসিনেশন, মাতৃদুগ্ধ পান ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে। এটা মা ও শিশুর মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসডিজি অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে নবজাতকের মৃত্যু প্রতি হাজারে ১২ এবং শিশুমৃত্যু প্রতি হাজারে ২৫-এ নামিয়ে আনতে হবে। প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যু ৭০-এ নামিয়ে আনতে হবে।
এসব বিষয়ে আমরা সচেতন। সরকার এ ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও অনেক বেশি অগ্রগতি অর্জন করতে পারব।
মো. আলতাফ হোসেন: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে নবজাতকের মৃত্যুহার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমানে প্রতিবছর যেভাবে নবজাতকের মৃত্যুহার হ্রাস পাচ্ছে, তার চেয়ে দ্বিগুণ হারে এ মৃত্যুহার কমাতে হবে।
নবজাতকের মৃত্যু বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। প্রতিদিন ২০০ নবজাতকের মৃত্যু আর ২৩০ নবজাতকের মৃত জন্ম হয়। ঠিক এভাবে বাংলাদেশে প্রতিবছর ৭৪ হাজার নবজাতকের মৃত্যু হয় এবং ৮৩ হাজার নবজাতকের জন্ম হয় মৃত। পঁাচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ৬১ শতাংশই মারা যায় জন্মের প্রথম মাসে এবং মোট নবজাতকের মৃত্যুর অর্ধেকই ঘটে জন্মের প্রথম দিনই।
আশার কথা হলো, নবজাতকের এসব মৃত্যুর বেশির ভাগই প্রতিরোধযোগ্য। নবজাতকের মৃত্যুর ৮৮ শতাংশই হয়ে থাকে তিনটি কারণে: মারাত্মক সংক্রমণ, জন্মের সময় শ্বাস নিতে না পারা এবং সময়ের আগে (অপরিণত) জন্মজনিত জটিলতা। সহজে বাস্তবায়নযোগ্য ও প্রমাণিত কিছু কার্যক্রম নবজাতকের মৃত্যুর প্রধান তিনটি কারণকে প্রতিরোধ করতে পারে।
নবজাতকের পাঁচটি অত্যাবশ্যকীয় সেবা—১. জন্মের পরেই নবজাতকের শরীর মুছে শুষ্ক করা; ২. ত্বকে ত্বক–স্পর্শ বজায় রেখে উষ্ণতা নিশ্চিত করা; ৩. নাড়ি কাটার পর নাভিতে ৭ দশমিক ১ শতাংশ ক্লোরোহেক্সিডিন ব্যবহার করা; ৪. জন্মের ১ ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো শুরু করা ও ৫. জন্মের তিন দিনের মধ্যে গোসল না করানো নিশ্চিত করার মাধ্যমে আমরা নবজাতকের মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনতে পারি।
মো. আসাদুর রহমান: সারা দেশে আমাদের তিনটি কর্মসূচি রয়েছে। আমাদের কাজের মধ্যে অন্যতম হলো প্রতিটি ঘরে গিয়ে স্বাস্থ্য সম্পর্কে মায়েদের বোঝানো।
একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, জন্মের ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি শিশু মারা যায়। এ সময়টাতে মায়ের তেমন কিছু করার থাকে না। মায়ের পাশে যাঁরা থাকেন, মা ও শিশুর সঠিক পরিচর্যার জন্য তাঁদের সঠিক ধারণা থাকা প্রয়োজন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা থাকে না।
দেশের প্রায় ৬০ শতাংশ মা শিশুর জন্ম দেন বাড়িতে। তাই সন্তান জন্মের সময় মায়ের পাশে যঁারা থাকবেন, তঁাদের মা ও শিশুর যথাযথ যত্ন সম্পর্কে জানানো প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, জন্মের ২৪ ঘণ্টার মধ্যে যত শিশুর মৃত্যু হয়, তার প্রায় ৬৫ শতাংশের মৃত্যু ঠেকানো যায়, যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিষয়টি আমাদের সবার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে এসব বিষয়ে মায়েদের সহযোগিতা করছেন। আমাদের এসব কর্মকাণ্ড ভবিষ্যতে নবজাতকের মৃত্যু রোধে ভূমিকা রাখবে বলে আশা করি।
নজরুল ইসলাম: আমাদের প্রধান কাজ হলো, নবজাতকের সেবা সম্পর্কে মানুষকে সচেতন করা। এ জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ছাড়াও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, যারা নবজাতক নিয়ে কাজ করে, তাদের সঙ্গে কাজ করি। আমরা আরও কাজ করি পেশাদার সংগঠন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও এনজিওর সঙ্গে।
২০১৩ সালে মা ও শিশুর মৃত্যু রোধে ১১টি উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে নবজাতকের জন্য ৪টি উদ্যোগ ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে নবজাতকের সেবার এই চার উদ্যোগ নিয়ে আমরা একটি জেলায় কাজ করতে গিয়েছিলাম। এ ক্ষেত্রে কোনো প্রকার অতিরিক্ত সুযোগ-সুবিধা না নিয়ে ওই জেলায় সরকারের যে লোকবল ও অবকাঠামো ছিল, তার মাধ্যমে জেলা থেকে কমিউনিটি পর্যন্ত উদ্যোগগুলো প্রয়োগ করা হয়েছিল। আমরা সরকারের লোকবলকে যতভাবে সহযোগিতা করা প্রয়োজন, সেটা করেছিলাম। এসব কর্মী মায়েদের শুধু মুখেই বলেননি, সচিত্র প্রতিবেদনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন মায়ের ও তাঁর নবজাতকের জন্য কী করণীয়।
সরকারের বর্তমান লোকবল ও অবকাঠামোর মধ্যেই একটা ভালো কাজ করা যায়, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। ভবিষ্যতে এ অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে।
মো. জাহাঙ্গীর আলম সরকার: আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ন্যাশনাল নিউবর্ন প্রোগ্রাম নিয়েছি। আমাদের পরিকল্পনা হলো, নবজাতকের সেবার জন্য কোনো একটি জায়গা বাদ পড়বে না। আমাদের কে কোথায় কীভাবে কাজ করবেন, সেটা ঠিক করছি। কমিউনিটি ক্লিনিকে পঁাচজন করে সেবাকর্মী নেব, যাঁরা এক-একজন কয়েকটি কাজ করতে পারেন।
সেবার সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে। ১০ হাজার নার্স নতুন নিয়োগ হয়েছে। আরও ১ হাজার ৮০০ মিডওয়াইফ যুক্ত হবে। সিএসসিপি (কমিউনিটি সার্ভিস কেয়ার প্রোভাইডার) আছে প্রায় সাড়ে ১৩ হাজার। মাল্টিপারপাস ভলান্টিয়ার আছেন প্রায় ৬৫ হাজার।
৮৫টি উপজেলায় একজন করে সার্জারি, গাইনি ও অ্যানেসথেশিয়া পরামর্শক একসঙ্গে দেওয়া হবে। ইউনিসেফ আমাদের নিওনেটাল কেয়ারের ক্যাম্পেইন করবে। এ জন্য প্রয়োজনীয় উপকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এ বছর আমরা ১০ লাখ ভায়েল (নবজাতকের নাভিতে ব্যবহারের ৭ দশমিক ১ শতাংশ মাত্রার ক্লোরোহেক্সিডিন) কিনব। প্রতিবছর এটা বাড়তে থাকবে। ৪২টি জেলা সদর হাসপাতালে স্কানু (নবজাতকের বিশেষায়িত সেবার ব্যবস্থা) আছে।
২০২২ সালে এটা ৬৪টি জেলায় করা হবে। নিউবর্ন স্টাবিলাইজিং ইউনিট আছে ৬৩টি উপজেলায়। ২০১৭-১৮ সালে আরও ২০টি ইউনিট বাড়ানো হবে। দক্ষ সেবাকর্মী দিয়ে প্রসবের ব্যবস্থা করছি। এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ পান করানোর উদ্যোগ নিয়েছি। আরও অনেক ধরনের কাজ আমরা করছি। ভবিষ্যতে এর ফল পাব বলে আশা করছি।
মোহাম্মদ শরীফ: আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাতিষ্ঠানিক প্রসবের ক্ষেত্রে। আমাদের খুবই ভালো একটা অবকাঠামো হলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। দীর্ঘ সময় এটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ২০১৪ সাল থেকে এগুলো সঠিকভাবে ব্যবহারের উদ্যোগ নিই। আমাদের ২ হাজার ২০০টি কেন্দ্রে ২৪ ঘণ্টা সেবা চালু হয়েছে। এসব কেন্দ্রে প্রসবের তারতম্য রয়েছে। কোনোটিতে মাসে প্রসব হয় ১৪০টি, কোনো কেন্দ্রে হয় মাত্র ১টি।
এবার প্রথম আমরা নিওনেটাল সেবা চালু করেছি। এ ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন ও ইউএসএইড আমাদের সহযোগিতা করেছে। যাঁরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাবেন, তঁাদের আমরা প্রসব কিডস ফ্রি দেব। এখানে প্রসব-সংক্রান্ত ১৫টি উপকরণ আছে।
এই কাজের সঙ্গে আমরা স্থানীয় প্রশাসনকে যুক্ত করেছি। ২০১৪ সাল থেকে এসব স্বাস্থ্যকেন্দ্রের সভাপতি করা হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে। যেসব জায়গায় ম্যানেজার, মেডিকেল অফিসার ভালো, সেখানে মিটিং হয়। ইউপির চেয়ারম্যান অনেক সমস্যার সমাধান করছেন।
আমাদের প্রধান কাজ হলো প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি। বাল্যবিবাহ নিরোধ। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও অটিজম। এভাবে সবাই কাজ করলে ভবিষ্যতে এর একটা ভালো ফল পাওয়া যাবে।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: নবজাতকের পঁাচটি অত্যাবশ্যকীয় সেবার জন্য ডাক্তার-নার্স কিছুই দরকার হয় না। শুধু পরিবারের সদস্যদের কিছুটা দক্ষতা বাড়ানো ও বোঝাতে পারলেই এটা করা সম্ভব। মাত্র ৬ শতাংশ মানুষ পঁাচটি সেবা নিচ্ছেন। এনজিওগুলোর এ ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আলোচনায় এসেছে দেশে এখনো প্রায় ৫০ শতাংশ কিশোরী মা হচ্ছে। তাদের অধিকাংশ কম ওজনের শিশু জন্ম দিচ্ছে। আমরা যখন কাজ করি, তখন আমাদের সবার উচিত হবে এই কিশোরী মায়েদের স্বামী, তার শ্বশুর-শাশুড়ি, পরিবারের অন্য যেসব অভিভাবক আছেন, তঁাদের সবাইকে বোঝানো যে এই মায়ের এভাবে যত্ন নিতে হবে। তার নবজাতকের পঁাচটি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।
আমরা কেয়ার বাংলাদেশ থেকে যখন কাজ করি, তখন এ বিষয়ে গুরুত্ব দিই। আমি মনে করি, অন্যরাও যখন কাজ করবেন, তঁারা যেন তঁাদের কাজের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
এম এ কে আজাদ চৌধুরী: আমরা নবজাতকের সেবা দিই। ডাক্তার, নার্স যাঁরা নবজাতকের সেবা দেবেন, তঁাদের প্রশিক্ষণ দিই। আমাদের হাসপাতালে ক্যাঙারু মাদার কেয়ার সেবার ব্যবস্থা আছে। বিভিন্ন হাসপাতালে যাঁরা ক্যাঙারু মাদার কেয়ার দিচ্ছেন, তঁারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
নবজাতকের জন্য যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে আমাদের অনেক ভূমিকা আছে। শিশুদের নাভিতে ৭ দশমিক ১ শতাংশ ক্লোরোহেক্সিডিন দেওয়া হবে কি না, আমাদের চিকিৎসকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। নবজাতককে তিন দিন গোসল না করানোর জন্য আমরাই গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছি। কারণ, আমরা দেখেছি, তিন দিনের আগে নবজাতককে গোসল করানো উচিত নয়।
আমাদের প্রাতিষ্ঠানিক প্রসব বাড়াতে হবে। এ জন্য ভারতসহ বিভিন্ন দেশে ইনসেনটিভ দেওয়া হয়। আমাদেরও এমন উদ্যোগ নেওয়ার বিষয়টি ভাবতে হবে; বিশেষ করে, কিশোরীরা যারা গর্ভবতী হচ্ছে, তাদের জন্য এটা বাধ্যতামূলক করা যায় কি না, সেটা ভাবা প্রয়োজন।
অ্যান্টিনেটাল কেয়ারের সময় অনেক কিছু জানা হয়; কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রক্তের গ্রুপ জানা হয় না। অনেক মায়ের নেগেটিভ রক্তের গ্রুপের জন্য সন্তান মারা যাচ্ছে। এমন অনেক বিষয়ে আমরা যত্নবান হলে নবজাতকের মৃত্যু কমে আসবে।
শামস এল আরেফিন: আমরা হয়তো মনে করি, আমরা মায়েদের গর্ভকালীন সেবার ক্ষেত্রে ভালো করছি, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই ১৫ শতাংশের বেশি সেবা দিতে পারছে না। একইভাবে মনে করি, প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ছে। কিন্তু সরকারি হাসপাতালে প্রসবের হার ৪০ শতাংশের মতো। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠান নিয়ে বিশেষভাবে ভাবতে হবে।
আবার নবজাতকের বেশির ভাগ উদ্যোগ প্রসব-সংক্রান্ত। তাহলে মাতৃস্বাস্থ্যসেবার সেবাকর্মী ও নিউবর্ন হেলথ কেয়ারের সেবাকর্মীদের কাজ প্রায় একই। এই দুই বিভাগের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এই সমন্বয়গুলো করতে অনেক সমস্যা হয়।
ভৌগোলিক লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করতে হবে। সিলেট ও খুলনায় সমস্যা বেশি। এখানে গুরুত্ব দিতে গিয়ে যেন ঢাকা ও চট্টগ্রামের গুরুত্ব কমে না যায়। এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
খালেদা ইসলাম: কমিউনিটি হাসপাতাল যেন আরও বেশি কার্যকর হয়, আমরা সেই উদ্যোগ নিচ্ছি। তাহলে কমিউনিটিতে যেসব গর্ভবতী মা আছেন, তাঁরা এ হাসপাতালে আসতে উৎসাহিত হবেন।
হাসপাতালে এলে যেন গর্ভবতী মায়েরা সঠিক সেবা পান, সে জন্য প্রয়োজনীয় উপকরণ ও জনবল দেওয়ার চেষ্টা করছি। আমরা এগুলো তদারক ও মূল্যায়নের চেষ্টা করছি।
আমাদের সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে ডকুমেন্টেশনে জোর দিয়েছি। আমরা যে কাজই করি না কেন, একটা রেকর্ড থাকবে। তাহলে বুঝতে পারব এসডিজি লক্ষ্য অর্জনে এতটুকু এগিয়েছি। আর কতটুকু করতে হবে। ক্যাঙারু মাদার কেয়ারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেটা অনুমোদন দিয়েছেন। এবার আমরা মানসম্মত সেবার ওপর খুব গুরুত্ব দিচ্ছি।
কে কোথায় কীভাবে কাজ করবেন, কতটুকু করবেন, এটা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কাজগুলো হবে সমন্বয়ের মাধ্যমে। আমরা চেষ্টা করছি, সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করার। মানসম্মত সেবার মাধ্যমে আমরা যেন এসডিজি অর্জন করতে পারি, সে লক্ষ্যে কাজ করছি।
নাজমুন নাহার: শুধু মায়েদের শিক্ষা দিলে হবে না, বাবাদের শিক্ষা দিতে হবে। আমরা যতই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, নারীরা এখনো সেভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারেন না। পুরুষকেই এ সিদ্ধান্ত দিতে হয়।
প্রত্যেক বাবাকে গর্ভবতী মায়ের সেবার জন্য সচেতন হতে হবে। ২০০৪ সালে অনেক চেষ্টা করে পেডিয়াট্রিকসের ক্ষেত্রে কিছু এগিয়েছিলাম। একসময় আপনাদের নিয়ে নিওনেটাল ফোরাম করেছিলাম। এর উদ্দেশ্য ছিল এই খাতে যেন সরকার ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা পাওয়া যায়। আজ সেটা দারুণভাবে সফল হয়েছে। আজ এটা কর্মসূচি হিসেবে এসেছে।
ডাক্তার, নার্স, মেডিকেল স্টুডেন্ট—কোনো কারিকুলামেই নিওনেটাল সেবার বিষয়টি নেই। তাহলে তঁারা এটা কীভাবে জানবেন? আমি মনে করি, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কারিকুলামে থাকা প্রয়োজন। পেডিয়াট্রিকস, নিওনেটাল না জেনেই তঁারা পাস করছেন। তাহলে ভবিষ্যতে তাঁরা কীভাবে এই সেবার গুরুত্ব বুঝবেন? সব সময় প্রশিক্ষণ দিয়ে এটা হবে না। পাঠক্রমে আসতেই হবে।
মো. শহিদুল্লাহ: মা ও নবজাতক আলাদা করে ফেললে হবে না। একই সঙ্গে দুজনের সেবার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জরুরি ভূমিকা রয়েছে। এখন আমাদের কিছু বিষয় ভাবতে হবে।
এত দিন আমরা ভার্টিক্যাল প্রোগ্রাম করেছি। অর্থাৎ একজন মানুষ একটা কাজ করত। এখন এভাবে করলে হবে না। সংশ্লিষ্ট অনেকগুলো কাজ একজনকে দিয়ে করাতে হবে। তা না হলে সব সময়ই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে লোকবলের সংকট থেকে যাবে। বিশেষ ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রে সমন্বিত কর্মসূচি নিতে হবে।
সরকারকে সহায়তা করবেন পেশাদার লোকবল। আমরা কৌশলগত, ম্যানুয়াল ডেভেলপমেন্ট, জব এইড তৈরি করাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দেব। উন্নয়ন সহযোগীদের অনুরোধ করব, আপনারা আলাদাভাবে কাজ না করে সরকারকে সহায়তা করুন।
সরকারের যেসব জায়গায় সমস্যা আছে, সেখানে আপনারা সরকারকে সহায়তা করুন। আবার একই জায়গায় দুজন করার প্রয়োজন নেই। সবকিছু পরিকল্পনা করে করতে হবে।
শামিনা শারমীন: আমাদের অনেকের স্বপ্ন ছিল, যেন নবজাতকের পৃথক কোনো কর্মসূচি নেওয়া হয়। আজ ন্যাশনাল নিউবর্ন হেলথ কেয়ারের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা—দুই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণভাবে এসেছে।
নবজাতকের জন্য শূন্য দিন বা গোল্ডেন ডে খুব গুরুত্বপূর্ণ। এ দিনেই সবচেয়ে বেশি নবজাতক মারা যায়। ল্যানসেটের এক প্রতিবেদন অনুযায়ী, এ দিনে বিনিয়োগ করলে তিন গুণ ফেরত সুবিধা পাওয়া যায়।
প্রতি মাসে নবজাতকের বিভিন্ন ধরনের অত্যাবশ্যকীয় সেবা নিয়ে আমরা আলোচনা সভা করব। এ ধরনের আলোচনা আপনাদের অংশগ্রহণ ছাড়া ফলপ্রসূ হবে না। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষে্য পৌঁছে যাব।
জাহিদ মালেক: জাতীয়ভাবে কোনো কাজ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এর কোনো অভাব এ ক্ষেত্রে নেই। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে শিশু হাসপাতাল করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সবচেয়ে জরুরি বিষয় হলো, প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানো। আমাদের আশপাশের দেশগুলোতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার অনেক বেশি। থাইল্যান্ডে প্রাতিষ্ঠানিক প্রসব ১০০ শতাংশ। কিন্তু আমাদের দেশে মাত্র ৪০ শতাংশের কাছাকাছি। প্রাতিষ্ঠানিক প্রসব বাড়াতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।
এ ক্ষেত্রে মায়েদের সচেতন করা প্রয়োজন। যেখানেই মায়েদের প্রসব হোক না কেন, এটা সম্পূর্ণ ফ্রি করার িবষয়টি আমাদের হয়তো ভাবতে হবে। তাহলে প্রাতিষ্ঠানিক প্রসব অনেক বেড়ে যাবে। যেকোনোভাবে হোক না কেন সেবার মান ঠিক রাখা প্রয়োজন। এসব ক্ষেত্রে আমরা কাজ করছি। ভবিষ্যতে এ ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হবে বলে আশা করি।
কাজী মোস্তফা সারোয়ার: যেকোনো নবজাতকের জন্য প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। জন্মের পর যত নবজাতক মারা যায়, এর প্রায় অর্ধেক মারা যায় প্রথম ২৪ ঘণ্টায়। আমরা কিছুটা সচেতন হলে এর প্রায় ৮০ শতাংশ নবজাতকের মৃত্যু প্রতিরোধ করতে পারি। তবে এখন এসব ক্ষেত্রে আমাদের উন্নতি হবে। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। আমাদেরও এ বিষয়ে উদ্যোগ রয়েছে। প্রতিটি হেলথ কমপ্লেক্সে আমাদের একটি করে এমসিএইচ ইউনিট ও দুজন চিকিৎসক আছেন।
আমাদের সাড়ে ৩ হাজার পরিবার কল্যাণকেন্দ্র (এফডব্লিউসি) আছে। এর মধ্যে ৩ হাজার ১৩১টি কেন্দ্র কার্যকর আছে। এসব কেন্দ্রে ২৪ ঘণ্টা নিরাপদ মাতৃত্ব সেবা চালু হয়েছে। নবজাতকের অত্যাবশ্যকীয় সেবার অন্যতম হলো পরিচ্ছন্ন ও নিরাপদ প্রসব। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। এসব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রসবের কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানোর জন্য আমরা আরও পরিবার কল্যাণকেন্দ্র বৃদ্ধি করছি।
সরকারি প্রতিষ্ঠান যেকোনো চিকিৎসার ক্ষেত্রে একটা মান নিশ্চিত করে। তাই গর্ভবতী মায়েদের উচিত, যতটা সম্ভব সরকারি প্রতিষ্ঠানে এসে প্রসব করানো। প্রতি মাসে আমরা প্রায় ৩০ হাজার স্যাটেলাইট (অস্থায়ী) ক্লিনিক করি। এসব ক্লিনিকে মায়েদের অ্যান্টিনেটাল পোস্টনেটাল চেকআপ করা হয়। গর্ভবতী মায়েদের পুষ্টিসেবা দিই। আরও অনেক ক্ষেত্রে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎ দিনগুলোতে নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা আরও নিশ্চিত হবে।
আবুল কালাম আজাদ: জাতিসংঘ ২০০০ সালে এমডিজি ও ২০১৫ সালে এসডিজি গ্রহণ করে। এ দুই সময়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে উপস্থিত ছিলেন। ইউনিসেফ আজ নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নিয়ে গোলটেবিল বৈঠক করছে। তারা ঘোষণা করেছে, প্রতি মাসে নবজাতকের বিভিন্ন দিক নিয়ে একটি করে গোলটেবিল বৈঠক করবে। এটাই প্রমাণ করে নবজাতকের মৃত্যু রোধে আমরা অগ্রগতি অর্জন করছি।
আমাদের গবেষণা, বিশ্লেষণ হতে হবে মাল্টিডাইমেনশনাল (বহুমাত্রিক)। আমরা ইতিমধ্যে একটা ভুল করেছি। উন্নয়ন সহযোগীসহ সবার চাপে সেক্টর প্রোগ্রামগুলোতে চট্টগ্রাম ও সিলেটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে অন্য এলাকার গুরুত্ব কমে গেছে। আবার কেবল মা ও শিশুর সেবা বড় করে দেখা হয়েছে। নবজাতককে যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটা দেওয়া হয়নি।
দুর্গম অঞ্চলের কথা বলি। দুর্গম অঞ্চলের গুরুত্ব আমরা ভুলে যাব না। কিন্তু এটাও ভাবতে হবে, সেখানে কত শতাংশ মানুষ বাস করে? ফলে সবকিছু একটা বিশেষ অঞ্চলে বা বিশেষ জায়গায় নিয়ে গেলে হবে না। সব এলাকাকে গুরুত্ব দিতে হবে।
কোনোভাবেই শহরের মানুষের কথা ভুলে গেলে হবে না। শহরে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অভাব রয়েছে। আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু সবকিছু করতে পারব না। যেটাতে সবচেয়ে বেশি সুবিধা আসবে, সহজে করা যাবে, সেটা আগে করতে হবে।
এখন থেকে আমরা উদ্যোগ নিয়েছি, একজন সেবাকর্মী যেন সংশ্লিষ্ট অনেকগুলো সেবা একসঙ্গে দিতে পারেন। আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে অনেক কৌশলগত উদ্যোগ নিতে হবে। িবচ্ছিন্নভাবে কাজ না করে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আব্দুল কাইয়ুম: গণমাধ্যমের যে দায়িত্ব, আমরা সেটা সব সময় পালন করার চেষ্টা করি। সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এখানে উন্নয়ন সহযোগীসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আছে।
সবাই সমন্বিতভাবে কাজ করলে নবজাতক যেমন অত্যাবশ্যকীয় সেবা পাবে, তেমনি নবজাতকের মৃত্যুও রোধ হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আলোচনায় সুপারিশ
n নবজাতকের মৃত্যু রোধ করতে হলে যেভাবেই হোক প্রাতিষ্ঠানিক প্রসব বাড়াতে হবে
n কমিউনিটি হাসপাতালকে আরও বেশি কার্যকর করার জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন
n নবজাতকের পঁাচটি অত্যাবশ্যকীয় সেবা িনশ্চিত করতে হবে
n ডাক্তার, নার্স ও মেডিকেল শিক্ষার্থীদের কোনো কারিকুলামেই নিওনেটাল সেবার বিষয়টি নেই। তাহলে তঁারা এটা কীভাবে জানবেন
n মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও বেশি ক্যাঙারু মাদার কেয়ারের উদ্যোগ নেওয়া প্রয়োজন
n প্রত্যেক বাবাকে গর্ভবতী মায়ের সেবার জন্য সচেতন হতে হবে
যাঁরা অংশ নিলেন
জাহিদ মালেক : সাংসদ, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
আবুল কালাম আজাদ : মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
কাজী মোস্তফা সারোয়ার : মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর
নাজমুন নাহার : মহাপরিচালক, বারডেম হাসপাতাল, শিশুরোগ বিশেষজ্ঞ
মো. শহিদুল্লাহ : সভাপতি, বাংলাদেশ পেডিয়াট্রিকস অ্যাসোসিয়েশন ও এমডিসি
খালেদা ইসলাম : পরিচালক, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্য অধিদপ্তর
মোহাম্মদ শরীফ : পরিচালক, মা ও শিশুস্বাস্থ্য এবং লাইন ডিরেক্টর, এমসিআরএএইচ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর
মো. জাহাঙ্গীর আলম সরকার : লাইন ডিরেক্টর, এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদপ্তর
মো. আলতাফ হোসেন : প্রোগ্রাম ম্যানেজার, আইএমসিআই, স্বাস্থ্য অধিদপ্তর
এম এ কে আজাদ চৌধুরী : মহাসচিব, বাংলাদেশ পেডিয়াট্রিকস অ্যাসোসিয়েশন, ঢাকা শিশু হাসপাতাল
শামস এল আরেফিন : সিনিয়র ডিরেক্টর, আইসিডিডিআরবি
শামিনা শারমীন : স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিসেফ
নজরুল ইসলাম : পরিচালক, সেভিং নিউবর্ন লাইফ, সেভ দ্য চিলড্রেন
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন : কর্মসূচি পরিচালক, স্বাস্থ্য, কেয়ার বাংলাদেশ
মো. আসাদুর রহমান : ব্র্যাক, হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রোগ্রাম (এইচএনপিপি)
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো