নবজাতকের মৃতদেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের গোবরচাকা এলাকার বউবাজারের একটি নালা থেকে গতকাল সোমবার সকালে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী মৃতদেহটি নালায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সোনাডাঙ্গা থানার পুলিশ সেটি উদ্ধার করে। সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, নবজাতকের মৃতদেহটি বউবাজারের পাশের একটি নালার স্ল্যাবের ওপরে ময়লার মধ্যে ফেলে রাখা ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।