নবজাতকের মৃত্যু, চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়ায় ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে চিকিৎসকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ সাজার আদেশ দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম। সাজা পাওয়া চিকিৎসকের নাম খাদিজা বেগম (৪০)। তিনি কালিয়া পৌরসভার রামনগর এলাকার বাসিন্দা।
ইউএনও মো. কামরুল ইসলাম বলেন, ওই চিকিৎসক সনোলজিস্ট ও এমবিবিএস চিকিৎসক না হয়েও নিজে আল্ট্রাসনোগ্রাম করে ভুল প্রতিবেদন দিয়েছেন। সনোলজিস্ট ও এমবিবিএস চিকিৎসক হিসেবে আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এ অপরাধ স্বীকার করায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কালিয়া থানার এসআই শিমুল কুমার দাস বলেন, ওই চিকিৎসককে শনিবার বিকেলেই কারাগারে পাঠানো হয়েছে।