নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের টিন মার্কেটের পাশের একটি ডোবা থেকে গতকাল শনিবার বিকেলে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই নবজাতককে তড়িঘড়ি করে হত্যা করা হয়। উদ্ধার হওয়া স্থানের আশপাশে একাধিক ক্লিনিক রয়েছে। ওই সব ক্লিনিকে অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটতে পারে।  গাজীপুর প্রতিনিধি