নবজাতকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিশ গ্রামের একটি নালা থেকে গতকাল এক নবজাতকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাড়ি মজলিশ গ্রামের নালায় সকালে নবজাতকের গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। সোনারগাঁ থানার এসআই মাকসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ওই এলাকায় গিয়ে জানতে পারি, এলাকাবাসী লাশটি দাফন করেছে। আর কারও অভিযোগ না থাকায় আমরা ফিরে আসি।’