নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকা থেকে গতকাল গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকার জহিরুল ইসলামের বাড়ির পাশে কে বাবা কারা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নবজাতকের লাশ ফেলে রাখে। গতকাল সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে শিশুটি কার তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার এসআই দবির উদ্দিন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।