নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-বান্দুরা সড়কের হাড়ভাঙ্গা সেতুর নিচ থেকে ওই ছেলেশিশুর লাশ উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসতিয়াক রাসেল জানান, সকালে হাড়ভাঙ্গা সেতুর নিচে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি