নবজাতকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাকডোকরা গ্রামে একটি ডোবায় ওই নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় ব্যক্তিদের ধারণা, ওই নবজাতকের জন্মের পর কে বা কারা তার লাশ ডোবায় ফেলে যায়।