নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার-সংলগ্ন খাল থেকে গতকাল মঙ্গলবার বিকেলে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, দুই থেকে তিন দিন আগে ওই শিশুর জন্ম হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।