নবজাতকের লাশ উদ্ধার, মা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের শাখাবাই খাল থেকে পুলিশ গত বুধবার সকালে এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তার মা নাজমা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে খালে নবজাতকের লাশ ভেসে ওঠায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, এই নবজাতকের মা শোভনার মৌলপাড়ার নেছার আলী শেখের মেয়ে নাজমা বেগম। তিনি স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করতেন। তিন দিন আগে তিনি সন্তান প্রসব করেন।ডুমুরিয়া থানার উপপরিদর্শক তাপস বিশ্বাস বলেন, নবজাতকের মা দাবি করেছেন, তাঁর মরা শিশু জন্মেছিল বলে খালে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় তাঁর মাকে আটক করা হয়েছে।