নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চণ্ডীবদ্দি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলার ওই সেতুর নিচ থেকে কাঁথায় পেঁচানো অবস্থায় ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।