নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের কাজী কান্দা এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, সদর হাসপাতালের দিক থেকে একটি কুকুর এক নবজাতকের লাশ মুখে নিয়ে দৌড়াচ্ছিল। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে রাজবাড়ী মেডিকেল সেন্টারের নির্মাণাধীন ভবনের কাছে লাশ ফেলে কুকুরটি চলে যায়। পরে শিশুপুত্রের ওই লাশটি উদ্ধার করে কবর দেওয়া হয়েছে।