নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইলি রোডের একটি বহুতল বাড়ির চিলেকোঠা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত পৌনে ১২টার দিকে রমনা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। পরিচয় নিশ্চিত হতে পুলিশ শিশুটির ডিএনএ সংরক্ষণ করতে বলেছে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মৃতদেহটি একটি ছেলেশিশুর। তার বয়স আনুমানিক এক দিন। উদ্ধারের সময় তার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। গতকাল রাত পর্যন্ত শিশুটি কার, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক