নবনিযুক্ত পিজিআর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেলের র্যাংকে ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নবনিযুক্ত কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ আমান হাসানকে গতকাল বৃহস্পতিবার ব্রিগেডিয়ার জেনারেলের র্যাংক পরানো হয়েছে। বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই র্যাংক পরানো হয়। এ সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইঞা নবনিযুক্ত কমান্ড্যান্টকে এ র্যাংক পরিয়ে দেন।র্যাংক পরানোর পর রাষ্ট্রপতি নবনিযুক্ত কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ আমান হাসানকে অভিনন্দন জানিয়ে তাঁকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পিজিআর কমান্ড্যান্ট যেকোনো মূল্যে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।শেখ মোহাম্মদ আমান হাসানকে গত বুধবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ড্যান্ট নিয়োগ করা হয়। তিনি ২০০৯ সালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গতকাল পিজিআরের কমান্ড্যান্টের দায়িত্ব পান। র্যাংক পরানোর সময় বঙ্গভবনে কর্মরত পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস ও তথ্য বিবরণী।