নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁরা শপথ নেন। তাঁদের শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম। উপজেলা পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হানিফ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মো. মাইনুদ্দিন প্রমুখ। ইউএনও বলেন, ওই চার ইউপির নির্বাচিত ৩৬ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের ১২ জন সদস্য শপথ নেন। নির্বাচিত চেয়ারম্যানরা পরে জেলা প্রশাসকের কাছে শপথ নেবেন।