নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক সাইফুল হাসান তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া জাহান প্রমুখ। ইউনিয়নগুলো হচ্ছে মোল্লাকান্দি, মহাকালি, চরকেওয়ার, আধারা, বাংলাবাজার ও শিলই।