নবনির্বাচিত রাষ্ট্রপতির ভাই আবদুর রাজ্জাকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্বাচিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের ছোট ভাই আবদুর রাজ্জাক গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবর বাসসের।আবদুর রাজ্জাক স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। দুজনেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। আবদুর রাজ্জাকের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জানাজা শেষে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কমলাপুরের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ জানান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকেলে ভাইয়ের দাফন সম্পন্ন করতে হেলিকপ্টারে করে মিঠামইন আসবেন। লাশ দাফনের পর তিনি ঢাকায় চলে যাবেন।