নবনির্বাচিতদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যরা গতকাল রোববার শপথ নিয়েছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের সভাপতি ইউএনও মাহবুব আলম সংরক্ষিত নয়জন ও সাধারণ ওয়ার্ডের ৬৩ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস সাতজন চেয়ারম্যানকে শপথবাক্য পড়ান। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কিশোরগঞ্জের উপপরিচালক জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার প্রমুখ।