নববধূ সাজিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নববধূ সাজিয়া আফরিন ওরফে রোদেলা ‘হত্যা’র বিচার দাবি করে ফরিদপুরে গতকাল বৃহস্পতিবার তিনটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সকাল ১০টার দিকে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অম্বিকা সড়কে, বেলা ১১টার দিকে আলীপুর সাজেদা কবিরউদ্দিন পৌর স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে কবি জসীমউদ্দীন সড়কে এবং দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মুজিব সড়কে মানববন্ধন করে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নববধূকে হত্যার অভিযোগে দোষীদের গ্রেপ্তারের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।