নববর্ষ উপলক্ষে দুই নেত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা কার্ড বিনিয়ের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার একে অন্যকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেইন বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সচিব এ এস এম সালেহ আহমেদের হাতে শুভেচ্ছা কার্ড তুলে দেন। পরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান বেলা দেড়টার দিকে বিরোধীদলীয় নেতার বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছাসংবলিত কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা আখতার হোসেইন কার্ডটি গ্রহণ করেন।ঢাকা ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে: ভ্যাটিকানের রাষ্ট্রদূত মনসিগনর জোসেফ ম্যারিনো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হলি সির (ভ্যাটিকান) সঙ্গে তার সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে থাকে এবং এ সম্পর্ক আরও জোরদার করতে অঙ্গীকারবদ্ধ।শেখ হাসিনা বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের অঙ্গীকার ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে তাদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ এম ওয়াজিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।