নববর্ষ উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে বৈশাখী সংবর্ধনার আয়োজন করেন। দরবার হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যোগ দেন। খবর বাসসের। বিশিষ্ট ব্যক্তি, তিন বাহিনীর প্রধানেরা, সেনা কর্মকর্তা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংবর্ধনায় যোগ দেন।