নববর্ষ উপলক্ষে বিশাল আলপনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ও এর আশপাশের মহাসড়কের বিশাল আলপনা এঁকেছেন।
গতকাল সোমবার বিকেলে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়সংলগ্ন দিনাজপুর দশমাইলে মহাসড়ক এবং ক্যাম্পাসের মূল প্রবেশপথ হয়ে প্রশাসনিক ভবন এবং ড. ওয়াজেদ ভবনের সামনে রাস্তাজুড়ে আলপনা আঁকা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন দাবি করেন, বাংলা নববর্ষ ১৪২২-কে বরণ করতে শিক্ষার্থীরা এক লাখ বর্গফুট বিশাল আলপনা এঁকেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের।