নববর্ষ উপলক্ষে হিলারির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এক শুভেচ্ছাবাণীতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের মাধ্যমে বাংলার সমৃদ্ধ ঐতিহ্য মার্কিন নাগরিকদের প্রভাবিত করেছে।গতকাল বৃহস্পতিবার হিলারি ক্লিনটন এ বাণী দেন বলে ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।বাণীতে হিলারি ক্লিনটন বলেন, ‘বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রেসিডেন্ট ওবামা এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বিশ্বব্যাপী বাঙালি সমপ্র্রদায়কে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এই সময়টিতে বাঙালিরা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নাচ-গান, চলচ্চিত্র ও রসনাবিলাস থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে খ্যাত সাহিত্য ও কবিতা দিয়ে বরণ করে নেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী সমপ্রদায়ের মাধ্যমে ছড়ানো বাংলার এই শক্তিশালী ও সমৃদ্ধ ঐতিহ্য মার্কিন নাগরিকদেরও প্রভাবিত করেছে, যা বছরের পর বছর ধরে আমাদের সাংস্কৃতিক অবয়ব গড়ে তুলছে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নববর্ষ উদ্যাপনের মিলন মেলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অংশীদার ও বন্ধু হিসেবে যোগ দিচ্ছে।’