নববর্ষ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ ১৪২৪ উপল‌ক্ষে গতকাল শনিবার রাতে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর স্ত্রী রাশিদা খানম ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও এ অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অতীতের সব বাধাবিপত্তি অতিক্রম করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা।