নববর্ষে আ.লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষকে বরণ করতে গত সোমবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সকাল সাড়ে আটটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। রাজধানীর সব থানা, ওয়ার্ড ও ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা, মহানগরের সব সাংসদ এবং আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।