নববর্ষে নারী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলার সম্মিলিত সাংস্কৃতিক জেটের উদ্যোগে শহরের মোগলহাট রেলগেট চত্বরে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান চলাকালে বক্তারা বলেন, ‘যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা নারী প্রগতি ও আধুনিক সভ্যতার শত্রু। এদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এরা নারীদের অন্তঃপুরে বন্দী করতে চায়, যা কখনোই হতে দেওয়া হবে না।’
এ সময় বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল হক, স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক ফেরদৌসী রহমান প্রমুখ।