নববর্ষে বই উপহার দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষে প্রিয়জনকে বই উপহার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে এ জন্য দেশের বিভিন্ন গ্রন্থাগার ও বইয়ের দোকানে প্রচারণা চালানো হচ্ছে। গতকাল মঙ্গলবার ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইসহাক জানান, তাঁরা ইতিমধ্যে সংবাদপত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বই দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মনে করি, নববর্ষে বই উপহার দেওয়াকে একটি সামাজিক রীতি হিসেবে চালু করা যায়। এতে সমাজে আলোকিত মানুষ গড়ে তোলার কাজটি জোরদার হবে।’দেশের বেসরকারি গণগ্রন্থাগারগুলোর কর্মকাণ্ড জোরদার করা ও তাদের বিভিন্ন সমস্যা নিরসনে সম্মিলিতভাবে কাজ করার জন্য এই বেসরকারি গণগ্রন্থাগার ফেডারেশন গঠন করা হয়েছে।