প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি নববর্ষ উপলক্ষে শেরপুরে গতকাল বৃহস্পতিবার ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর আয়োজন করে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. ইদ্রিস মিয়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ দিন দুর্লভ প্রজাতির ১০টি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শাইন্-এর নির্বাহী পরিচালক জানান, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাঁদের এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।