প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষ উপলক্ষে অগ্রিম মজুরি না দেওয়ার প্রতিবাদে সিলেট শহরতলির খাদিম চা-বাগানের সহস্রাধিক শ্রমিক গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। তাঁরা বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সহকারী ব্যবস্থাপক ও বাগানের ‘বড় বাবু’র অপসারণ দাবি করেন। অভিযোগ উঠেছে, সহকারী ব্যবস্থাপক আতিকুর রহমানের অধীনে কর্মরত ৪৫০ জন শ্রমিক অগ্রিম মজুরি পাননি।খাদিম চা-বাগানের পঞ্চায়েত-প্রধান সবুজ পাতী বলেন, আজ শনিবার বাগানের মালিক এলে তাঁর সঙ্গে শ্রমিকদের মতবিনিময় হবে। দাবি পূরণ না হলে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হবে।বাগানের মহাব্যবস্থাপক নোমান হায়দার চৌধুরী প্রথা অনুযায়ী শ্রমিকদের অগ্রিম মজুরি না পাওয়ার বিষয়টি দুঃখজনক জানিয়ে বলেন, ‘লোকবলের সংকটের কারণে এমনটি হয়েছে। বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে।’