নববর্ষের অনুষ্ঠানে ধূমপান নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের দিন রাজধানীর যেসব স্থানে অনুষ্ঠান হবে সেখানে ধূমপান না করার জন্য অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। প্রতিমন্ত্রী জানান, দমকল বাহিনীর প্রস্তাব অনুযায়ী আজ মঙ্গলবার ও কাল নববর্ষের দিন ধূমপানবিরোধী প্রচার চালানো হবে।প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি হামলার আশঙ্কা সামনে রেখে এবারের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। অনুষ্ঠানে এসে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে বিশেষ একটি টিম কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিকে গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তার স্বার্থে নববর্ষের অনুষ্ঠানে দিয়াশলাই বা লাইটার সঙ্গে না রাখার জন্য নগরবাসীর সহায়তা চাওয়া হয়েছে।