নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলার হুমকি হিযবুত তাহ্রিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উদ্যাপনের নামে বাড়াবাড়ি করলে পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থলে বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহিরর। গোয়েন্দা সংস্থাগুলো এ কথা জানিয়েছে। খবর ইউএনবির।গত সোমবার উত্তরার একটি বিদ্যালয়ে বিলি করা প্রচারপত্রে এ হুমকি দেওয়া হয়। প্রচারপত্রে বলা হয়, ‘নববর্ষ উদ্যাপনের নামে বাড়াবাড়ি করবেন না। তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।’এ ধরনের প্রচারপত্র সংগ্রহ করেছেন গোয়েন্দারা। একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা এ জন্য কাজ করে যাচ্ছি।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।