নববর্ষের বইমেলা দুই দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ প্রকাশনীর সম্মিলিত আয়োজন ঋতুভিত্তিক নববর্ষের বই উৎসব আরও দুই দিন বাড়ানো হয়েছে। শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত এই বইমেলা ১২ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। দুই দিন বাড়ানোর ফলে এখন মেলা শেষ হবে ১৪ জানুয়ারি। আজ বৃহস্পতিবার মেলা বন্ধ থাকবে। উল্লেখ্য, মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। মেলায় বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি রয়েছে বইকেন্দ্রিক নানা আয়োজন। উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হচ্ছে অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কথাপ্রকাশ, জাগৃতি প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, ডেইলি স্টার বুকস, পাঠক সমাবেশ কেন্দ্র, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র ও বেঙ্গল পাবলিকেশনস।