নববর্ষের রঙিন দেয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদিন পরেই পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত হচ্ছে বাঙালি। বৈশাখের রং লাগছে ঘরে, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পোশাকে। সারা বছর অবহেলায় থাকে যে দেয়ালগুলো, উৎসব উপলক্ষে রাঙিয়ে তোলা হয় সেগুলোও। চট্টগ্রাম নগরের বাদশা মিঞা সড়কের পাশের দেয়ালগুলো লোকজ সংস্কৃতির বিভিন্ন মোটিফ দিয়ে রাঙিয়ে তুলছেন শিল্পীরা। গত বছর আজকের দিনে পোড়া ইঞ্জিন অয়েল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল সেই দেয়ালচিত্র। সেই ঘটনার কোনো সুরাহা হয়নি। দিনটি স্মরণে আজ ১১ এপ্রিল আবারও চিত্রকর্ম আঁকা শুরু করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।