নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন যশোরের সাংবাদিকেরা। এ দাবিতে গতকাল রোববার দুপুরে যশোর শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন।
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার অন্তত ৫০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যশোর শাখার সহসভাপতি মনতোষ বসু, জেইউজের সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি আমিনুর রহমান ও সাজ্জাদ গণি খান, সাংবাদিক ফখরে আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেইউজের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।