নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সঙ্গে টেকনাফ সাংবাদিক ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বিকেল চারটায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ আলো কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সমকাল কক্সবাজার অফিস প্রধান আবু তাহের চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মো. আয়াছুর রহমান এবং প্রথম আলোর কক্সবাজারের অফিস প্রধান আব্দুল কুদ্দুস।

প্রধান অতিথি শহীদুল আলম বলেন, সাংবাদিকেরা কলমশ্রমিক। তাঁরা যুগ যুগ ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে, মফস্বলে অনেক পত্রিকা কর্তৃপক্ষ ন্যূনতম সম্মানীও দেয় না।

তিনি নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। এ সময় টেকনাফ সাংবাদিক ইউনিটির পক্ষে বক্তব্য দেন উপদেষ্টামণ্ডলীর সদস্য জেড করিম এবং সাবেক সভাপতি নুরতাজুল মোস্তফা।