নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদকর্মীদের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে গতকাল বুধবার যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি মনোতোষ বসু, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, জেইউজের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ, জেইউজের সাবেক সভাপতি আমিনুর রহমান, সাজ্জাদ গনি খান প্রমুখ। যশোর অফিস