নবম পদাতিক ডিভিশনের জিওসিকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে সম্মাননা জানিয়েছে সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিমিটেড, ঢাকা।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সেমিনার হলে এই সন্মাননা অনুষ্ঠান হয়। হাসান সারওয়ার্দীকে উত্তরীয় পরিয়ে দেন সন্দ্বীপ ভেভেলপমেন্ট ফোরামের সভাপতি শফিকুল আলম ভূঁইয়া। পরে তাঁকে স্মরণিকা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  ফোরামের সহসভাপতি সালেহা বেগম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান,  উপদেষ্টা এ কে এম শাজাহান, সন্মাননা কমিটির আহ্বায়ক শামসুল কবীর খান, নুরুল আকতার প্রমুখ।